IMB
← ব্লগে ফিরে যানসফলতার গল্প

অসহায় মা ও তার ডিভোর্সী অসহায় মেয়ের জন্য IMB-র সাহায্য। একাধিক বিবাহের ভূমিকা।

মুফতী মামুনুর রশীদ কাসেমী · ১৫ আগস্ট, ২০২৬ · পড়তে সময় প্রায় ২ মিনিট

IMB

আহ্ এক অসহায় মায়ের কান্না।

আজ ঢাকার এক এলাকা থেকে এক অসহায় মেয়ের অসহায় মা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কল করেছিলেন। অনেক কাঁদতে ছিলেন। তিনি বললেন: হুজুর আমার একটি মেয়ে আছে, বয়স ২৩, মাশাআল্লাহ অনেক সুন্দরী। তার ৫ বছর স্বামী নেই। ৫ বছরের একটি শিশু সন্তান আছে। তার বাবা আর খোঁজ নেয় না। আমিও বিধবা, কোনো ছেলে নেই। এই অভাগীনি মেয়েকে নিয়ে ৫ বছর খুব কষ্ট পাচ্ছি।

আমি বললাম: আন্টি এতদিন বিবাহ দেননি কেনো? তার ডিভোর্স হওয়ার কারণে সমাজের লোক আমাদের অনেক ছোট নজরে দেখে। ৪/৫ জন এসেছিলো বিবাহের প্রস্তাব নিয়ে, কিন্তু কেউ তার ছেলেকে পালতে রাজি হয় নি।

আমি বললাম: ইনশাআল্লাহ, আমার IMB-তে হাজারো যোগ্য নববী আদর্শের দীনি ভাইয়েরা আছেন, তারা আপনার মেয়ে ও নাতির দায়িত্ব নিতে প্রস্তুত আছে। আপনার নাতীকে নিজের সন্তানের মত করে বড় করবে।

আমি বললাম: আপনার মেয়ে মাসনা সুলাছা অর্থাৎ ২য় স্ত্রী বা ৩য় স্ত্রী হতে রাজি আছে? তিনি বললেন: আগে মনে করতাম এগুলো খুব খারাপ, কিন্তু কাল ইমাম সাহেব আপনার অনেকগুলো বয়ান শুনায়। আর নবীর সুন্নাত বুঝালো। তাই আমি ও আমার মেয়ে আল্লাহর এই বিধানের ব্যাপারে কোনো আপত্তি করবো না।

আমি বললাম আমরা আপনারও বিবাহ দেবো। তিনি বললেন আমার বয়স ৩৮ বছর, কে আমাকে বিয়ে করবে? আমি বললাম: আমরা ৪৮ বছরের মেয়েকেও বিবাহ দিয়েছি, আপনারও বিবাহ দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, IMB-র মাধ্যমে এই মাসের মধ্যেই এই অসহায় মা ও মেয়ের নাতিসহ উভয়ের বিবাহের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ওই ইমাম সাহেবকে যিনি এই পরিবারের হেফাজতের ওসীলা হলেন।

মুহতারাম! এমন লাখো লাখো পরিবার আছে বাংলাদেশে। যাদের আর্তনাদ শোনার সময় এই নষ্ট সমাজের নেই। কিন্তু কেউ যদি এমন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চায়, তাকে গালি দেওয়া বা ভৎসনা করার হেব্বি টাইম থাকে।

আমি বাংলার সামর্থ্যবান ন্যায়পরায়ণ সকল দীনি ভাইয়দের কাছে অনুরোধ করবো: আপনি এমন অসহায়দের পাশে থাকার নিয়ত করুন। এটি নবীর সুন্নাত, সাহাবীদের আদর্শ।

Ideal Marriage Bureau-IMB পুরো বিশ্বব্যাপী নবীর এই সুন্নতকে বাস্তবায়ন করতে চেষ্টা করছে। আদর্শ দাম্পত্য জীবন গড়তে এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নীরব আন্দোলন করে যাচ্ছে। চাইলে আপনিও এই কাফেলার সঙ্গী হতে পারেন।

#ekadhik-bibaho#shariah

লিখিত মাসআলা জিজ্ঞেস করুন

শরীয়তের কোনো বিষয়ে জানতে চান? লিখে পাঠান, আমাদের মুফতী সাহেবদের কাছে পৌঁছে দেওয়া হবে।

অসহায়দের পাশে দাঁড়ান

বিধবা, গরিব ও অসহায়দের জন্য যাকাত ও সদকা দিন — প্রতিটি দানের রসিদ পাবেন।

শরীয়াহ-সম্মত বিবাহ নির্দেশনা সম্পর্কে প্রশ্ন আছে?

যোগাযোগ করুন