IMB

আমাদের টিম

কর্মকর্তাগণ

IMB-র শরয়ী তত্ত্বাবধান ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনাকারী উলামা ও টিম।

মুফতী মামুনুর রশীদ কাসেমী

মুফতী মামুনুর রশীদ কাসেমী

চেয়ারম্যান

IMB-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান মুফতী, মারকাযুশ শরীয়াহ আল-ইসলামিয়াহ বাংলাদেশ, ঢাকা।

শরয়ী তত্ত্বাবধান

IMB পরিচালিত হয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী মামুনুর রশীদ কাসেমী মারকাযুশ শরীয়াহ আল-ইসলামিয়াহ বাংলাদেশ, ঢাকার প্রধান মুফতী। বিবাহসংক্রান্ত প্রতিটি নীতি, সদস্যদের অঙ্গীকার এবং জটিল পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত শরীয়াহর আলোকে নেওয়া হয়।

অফিস টিম কী করে

অফিস টিম প্রতিটি আবেদন হাতে যাচাই করে, পাত্রদের সাথে সরাসরি সাক্ষাৎ (প্রবাসীদের ভিডিও কল) করে, ডকুমেন্ট মিলিয়ে দেখে এবং সদস্যদের প্রশ্নের উত্তর দেয়। সদস্যদের ব্যক্তিগত তথ্য দেখার অনুমতি শুধু নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত স্টাফের আছে, এবং প্রতিটি স্টাফকে প্রবেশের সময় দ্বিস্তর নিরাপত্তা (অথেনটিকেটর কোড) পার হতে হয়।

যে কাজগুলো আমরা করি

শরীয়াহভিত্তিক পাত্র-পাত্রী খোঁজ, প্রথম থেকে চতুর্থ বিবাহ পর্যন্ত সুশৃঙ্খল প্রক্রিয়া, বিধবা ও অসহায় নারীদের বিবাহে সহায়তা, লিখিত ফতোয়া এবং ব্যক্তিগত ও পারিবারিক কাউন্সেলিং। বিস্তারিত দেখুন কার্যক্রম পাতায়।

সাক্ষাৎ ও যোগাযোগ

অফিস: ভুঁইয়া মঞ্জিল, আমতলা, আরশিনগর, মোহাম্মদপুর, ঢাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আসার আগে যোগাযোগ পাতার নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে সময় নিয়ে নিন।