IMB

রিফান্ড ও বাতিলকরণ নীতি

সর্বশেষ হালনাগাদ: ৭ অক্টোবর ২০২৬

১. রেজিস্ট্রেশন ফি

অফিস ভিজিটের (প্রবাসীদের ক্ষেত্রে ভিডিও কলের) আগেই আমাদের পর্যালোচনায় আবেদন প্রত্যাখ্যাত হলে, প্রত্যাখ্যানের ১৪ দিনের মধ্যে অনুরোধ করলে রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়া হয়। অফিস ভিজিট সম্পন্ন হয়ে অ্যাকাউন্ট অনুমোদিত হলে রেজিস্ট্রেশন ফি আর ফেরতযোগ্য নয়।

২. নাম্বার সংগ্রহ

নাম্বার সংগ্রহের পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে যোগাযোগের নম্বর দেখানো হয় এবং আপনার সিভি সেই সদস্যের কাছে পাঠানো হয়। সেবাটি তাৎক্ষণিকভাবে দেওয়া হয়ে যায় বলে এই ফি ফেরতযোগ্য নয়। তবে পেমেন্ট সফল হওয়ার পরও কোনো কারিগরি ত্রুটিতে নম্বর না দেখালে আমাদের জানান — আমরা নম্বর দেখানোর ব্যবস্থা করব অথবা ফি ফেরত দেব।

৩. অন্যান্য সেবা

প্রিমিয়াম প্রোফাইল, সিভি সংশোধন, লিখিত ফতোয়া, কাউন্সেলিং ও বিবাহ সম্পন্ন ফি — সেবা দেওয়া শুরু হওয়ার পর ফেরতযোগ্য নয়। আমাদের কারণে সেবা দেওয়া না গেলে পুরো ফি ফেরত দেওয়া হবে। কোনো সার্ভিসের জন্য ফি জমা দিয়ে নিজের অপারগতায় অংশগ্রহণ না করলে ফি ফেরতযোগ্য নয়। সকল ফি অফিস নির্ধারণ করে এবং পেমেন্টের আগে দেখানো হয়।

৪. দান

দান ফেরতযোগ্য নয়, কারণ প্রাপ্তির পরপরই অর্থ বিধবা ও অসহায়দের সহায়তা এবং মিশন পরিচালনায় ব্যয় হয়। ভুল পরিমাণ বা একই দান দুইবার হয়ে গেলে ৭ দিনের মধ্যে জানালে তা ফেরত দেওয়া হয়।

৫. ভুল পেমেন্ট ও রিফান্ড চাওয়ার নিয়ম

টাকা কেটে গেছে কিন্তু পেমেন্ট ব্যর্থ দেখাচ্ছে, অথবা একই সেবার জন্য দুইবার টাকা কেটেছে — এমন হলে বাড়তি টাকা পুরোটাই ফেরত দেওয়া হয়। রিফান্ডের জন্য লেনদেন আইডিসহ আমাদের যোগাযোগ পাতা থেকে যোগাযোগ করুন। অনুমোদিত রিফান্ড SSLCommerz-এর মাধ্যমে যে পদ্ধতিতে টাকা দিয়েছিলেন সেখানেই ফেরত যায়, এবং ব্যাংক বা মোবাইল ওয়ালেট অনুযায়ী ৭–১৪ কার্যদিবস লাগতে পারে।