চারটি খাতে দান নেওয়া হয়: নারীর বিবাহ (অসহায়, এতিম ও অসচ্ছল নারীর বিয়ের ব্যবস্থায় সহায়তা), বিধবা সহায়তা (পুনর্বিবাহ ও সম্মানজনক জীবনে ফেরার পথে পাশে দাঁড়ানো), অসহায় সহায়তা (দুস্থ পরিবারের জরুরি সাহায্য) এবং প্রচার-প্রসার (আইএমবির কাজ ও প্ল্যাটফর্ম পরিচালনার খরচ)। দান করার সময় যেকোনো একটি খাত বেছে নিন।
দান করার সময় "দান" নয়, "যাকাত" বেছে নিলে তা যাকাত হিসেবে আলাদা করে হিসাবে রাখা হয়। মনে রাখবেন, যাকাত শুধু শরীয়তনির্ধারিত হকদার (গরিব, মিসকীন ইত্যাদি)-কে মালিক বানিয়ে দিলেই আদায় হয়; অফিস পরিচালনা, প্রচার বা প্ল্যাটফর্মের খরচে যাকাত ব্যবহার করা যায় না। তাই যাকাত দিতে চাইলে দরিদ্র ও অসহায়দের জন্য নির্ধারিত খাত বেছে নিন।
পেমেন্ট হয় SSLCommerz-এর নিরাপদ গেটওয়েতে, বিকাশ, নগদ, রকেট, কার্ড বা ব্যাংক। নাম প্রকাশ না করেও দান করা যায়; নাম বা যোগাযোগ দিলে তা শুধু রসিদের জন্য ব্যবহার হয়। বিস্তারিত গোপনীয়তা নীতি ও রিফান্ড নীতি-তে।