IMB

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৭ অক্টোবর ২০২৬

১. আমরা কী সংগ্রহ করি

  • মোবাইল নম্বর — OTP দিয়ে যাচাই করা, প্রতিটি অ্যাকাউন্টের জন্য বাধ্যতামূলক। পাসওয়ার্ড দিলে তা শুধু এনক্রিপ্ট করা (hash) অবস্থায় রাখা হয়।
  • Google দিয়ে প্রবেশ করলে বা Gmail যুক্ত করলে আপনার Google অ্যাকাউন্টের ইমেইল ও নাম।
  • আবেদন ফর্মে আপনার দেওয়া বায়োডাটা: বয়স, উচ্চতা, শিক্ষা, পেশা, ঠিকানা, পারিবারিক তথ্য, দ্বীনি অবস্থান, পছন্দ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, এবং নারীদের ক্ষেত্রে অভিভাবকের সম্পর্ক ও ফোন নম্বর।
  • ডকুমেন্ট: এনআইডি স্ক্যান, সিভি, ছবি (শুধু পুরুষদের), এবং প্রযোজ্য হলে তালাকের কাগজ বা স্বামীর মৃত্যু সনদ।
  • অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য প্রবেশের রেকর্ড: IP ঠিকানা, আনুমানিক শহর/দেশ, ব্রাউজার ও ডিভাইসের ধরন, এবং সময়। এগুলো দিয়ে সন্দেহজনক প্রবেশ শনাক্ত ও প্রয়োজনে ব্লক করা হয়।
  • পেমেন্টের তথ্য: পরিমাণ, কোন সেবা, লেনদেন আইডি ও ফলাফল। কার্ড নম্বর, বিকাশ/নগদ পিন বা অ্যাকাউন্টের তথ্য পেমেন্ট গেটওয়েই নেয় — আমাদের সার্ভারে কখনো আসে না।
  • ওয়েবসাইট কতজন দেখছেন বোঝার জন্য শুধু পাবলিক পাতাগুলোতে Google Analytics ব্যবহার করা হয় (কোন পাতা দেখা হয়েছে, আনুমানিক দেশ/শহর, ডিভাইসের ধরন)। সদস্য ও স্টাফের পাতা — ড্যাশবোর্ড, বায়োডাটা, পেমেন্ট — কখনো মাপা হয় না, এবং আপনার নাম, ফোন বা বায়োডাটা Google-এ পাঠানো হয় না। কোনো বিজ্ঞাপনী ট্র্যাকিং নেই।

২. তথ্য কোথায় ও কীভাবে রাখা হয়

বায়োডাটা ও অ্যাকাউন্টের তথ্য Google Firebase-এর ডাটাবেসে (Firestore, ভারতের দিল্লি অঞ্চল) রাখা হয়; নিরাপত্তা নিয়মের কারণে প্রত্যেকে শুধু নিজের অনুমোদিত অংশটুকুই পড়তে পারেন। ডকুমেন্ট ও ছবি Cloudinary-তে প্রাইভেট অবস্থায় রাখা হয় — কোনো প্রকাশ্য লিংক নেই; দেখার জন্য আমাদের সার্ভার অল্প সময়ের জন্য বৈধ একটি স্বাক্ষরিত লিংক তৈরি করে, শুধু যার দেখার অনুমতি আছে তার জন্য। ওয়েবসাইট Vercel-এ চলে, ইমেইল যায় Hostinger-এর মাধ্যমে, SMS (OTP) একটি বাংলাদেশি SMS গেটওয়ের মাধ্যমে, আর পেমেন্ট SSLCommerz-এর মাধ্যমে। পাবলিক পাতার দর্শনার্থী-পরিসংখ্যান Google Analytics-এ যায়। এরা শুধু সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্যটুকু পায়; আমরা কারো কাছে তথ্য বিক্রি বা ভাড়া দিই না।

৩. কে কী দেখতে পারে

  • আপনার সম্পূর্ণ প্রোফাইল ও ডকুমেন্ট: আপনি নিজে, এবং আমাদের অ্যাডমিন ও ইউজার ম্যানেজার টিম। স্টাফদের প্রতিবার প্রবেশে পাসওয়ার্ডের পাশাপাশি অথেনটিকেটর অ্যাপের কোড দিতে হয়, এবং তাদের কাজের রেকর্ড রাখা হয়।
  • নারীদের বায়োডাটা: শুধু যাচাইকৃত (ভেরিফায়েড) পুরুষ সদস্যরা দেখতে পান — নাম, ফোন নম্বর, ইমেইল, এনআইডি ও পূর্ণ ঠিকানা ছাড়া।
  • যোগাযোগের নম্বর: একজন যাচাইকৃত পুরুষ সদস্য নির্দিষ্ট ফি দিয়ে নাম্বার সংগ্রহ করলে, পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে তিনি সেই বায়োডাটার যোগাযোগের নম্বর দেখতে পান, এবং একই সময়ে তার সিভি সেই নারী সদস্যের কাছে পাঠানো হয়।
  • পুরুষদের সিভি ও ছবি: শুধু সেই নারী সদস্য দেখতে পান যার নাম্বার তিনি সংগ্রহ করেছেন, এবং আমাদের টিম।
  • বায়োডাটার PDF: সদস্যরা শেয়ার করার জন্য যে PDF ডাউনলোড করতে পারেন, তাতে এনআইডি, ফোন নম্বর, ইমেইল, জন্মতারিখ ও পূর্ণ ঠিকানা থাকে না।
  • অন্য সদস্যের কাছ থেকে পাওয়া তথ্য বিয়ের আলোচনার বাইরে ব্যবহার বা প্রকাশ করা নিষেধ (শর্তাবলী দেখুন)।

৪. তথ্য কতদিন রাখা হয়

পুনরায় আবেদন ও যাচাইয়ের রেকর্ডের জন্য আবেদনকারীর তথ্য (প্রত্যাখ্যাত আবেদনসহ) সাধারণত রেখে দেওয়া হয়। বায়োডাটা সাময়িক বিরতিতে রাখা হলে বা বিয়ে সম্পন্ন হলে তা নতুন কারো কাছে আর দেখানো হয় না; আগে যারা নাম্বার সংগ্রহ করেছেন শুধু তারাই দেখতে পান। পেমেন্টের রেকর্ড হিসাবের প্রয়োজনে রাখা হয়। প্রবেশের রেকর্ড শুধু নিরাপত্তার কাজে ব্যবহৃত হয়। আপনি যেকোনো সময় তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন — নিচে ৬ নম্বর অংশ দেখুন।

৫. ইমেইল, SMS, পেমেন্ট ও দান

আমরা SMS পাঠাই শুধু OTP কোডের জন্য, আর ইমেইল পাঠাই শুধু রসিদ, আবেদনের সিদ্ধান্ত, বুকিং ও একবার স্বাগত বার্তার জন্য — কোনো বিজ্ঞাপনী ইমেইল নয়। পেমেন্ট SSLCommerz-এর নিরাপদ গেটওয়েতে হয় (কার্ড, বিকাশ, নগদ, রকেট বা নেট ব্যাংকিং); আমরা শুধু ফলাফল রাখি। দান বেনামে করা যায়; নাম বা যোগাযোগ দিলে তা শুধু রসিদের জন্য ব্যবহার হয় এবং আপনার সম্মতি ছাড়া প্রকাশ করা হয় না।

৬. আপনার অধিকার

আপনি যেকোনো সময় নিজের বায়োডাটা দেখতে এবং ভুল তথ্য সংশোধনের অনুরোধ করতে পারেন। অ্যাকাউন্ট, প্রোফাইল ও ডকুমেন্ট মুছে ফেলার অনুরোধ করুন /account/delete-request পাতা থেকে। আমাদের টিম প্রতিটি অনুরোধ হাতে যাচাই করে এবং ডাটাবেসের রেকর্ডের সাথে Cloudinary-তে রাখা ডকুমেন্টও মুছে দেয়। আইনগত বা হিসাবের প্রয়োজনে পেমেন্টের রেকর্ড রাখা হতে পারে।

৭. যোগাযোগ ও পরিবর্তন

এই নীতি বা আপনার তথ্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের যোগাযোগ পাতা ব্যবহার করুন। নীতিতে পরিবর্তন হলে এই পাতায় হালনাগাদের তারিখসহ প্রকাশ করা হবে।