আমরা যা করি
IMB-র কার্যক্রম ও সেবাসমূহ
যে কেউ জিজ্ঞাসা করলে বিনামূল্যে শরয়ী পরামর্শ থেকে শুরু করে, সদস্যদের জন্য সম্পূর্ণ মধ্যস্থতাকৃত বিবাহের পথ পর্যন্ত।
সমগ্র মুসলিম উম্মাহের জন্য উন্মুক্ত
- 1বিবাহ, তালাক ও দাম্পত্য জীবনের শরয়ী দিকনির্দেশনা — অনলাইন-অফলাইনে দরস, সেমিনার, লেখালেখি, বয়ান ও বই-পুস্তকের মাধ্যমে।
- 2সদস্য হোন বা না হোন, দাম্পত্য জীবনের যেকোনো বিষয়ে আন্তরিক পরামর্শ ও কাউন্সিলিং।
- 3মুফতীয়ানে কেরামের তত্ত্বাবধানে বিবাহ ও তালাক সংক্রান্ত মাসআলার সঠিক সমাধান।
- 4অসহায় বিধবা, ডিভোর্সী, এতীমা নারীদের বিবাহের জন্য সক্রিয় চেষ্টা — শর্ত থাকে যে তিনি পূর্ণ দীনদার হওয়ার নিয়ত রাখেন এবং শরীয়তের বিধান মানতে ওয়াদাবদ্ধ থাকেন।
নিবন্ধিত সদস্যদের জন্য বিশেষভাবে
- 1যতদিন প্রয়োজন, ততদিন পর্যন্ত — যেকোনো সদস্যের জন্য প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিবাহের উপযুক্ত সঙ্গী খোঁজার নিরবচ্ছিন্ন চেষ্টা, তাকদীর অনুযায়ী।
- 2সদস্যের সন্তান, ভাই-বোন বা পরিবারের যেকোনো সদস্যের বিবাহেও একই সহযোগিতা।
- 3সদস্যদের জন্য দাম্পত্য জীবনের যেকোনো সমস্যায় কাউন্সিলিং ও শরয়ী সমাধান।
- 4মুফতীয়ানে কেরামের তত্ত্বাবধানে বিবাহ-তালাক সংক্রান্ত মাসআলার সমাধান।
- 5প্রয়োজনে সদস্যের পক্ষে অভিভাবক, পরিবার বা স্ত্রীকে বোঝাতে সহায়তা।
- 6যে নারী সদস্যরা কারো দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ স্ত্রী হতে প্রস্তুত, তাদের জন্য সহজ ও স্বল্প খরচের পথ।
ম্যাচিং ও রেজিস্ট্রেশন যেভাবে কাজ করে
পুরুষ আবেদনকারীদের জন্য
- 1পূর্ণাঙ্গ আবেদন পূরণ করুনব্যক্তিগত, শারীরিক, অর্থনৈতিক, বৈবাহিক ও পারিবারিক তথ্য, সাথে আপনার শরয়ী প্রতিশ্রুতি ও সঙ্গীর পছন্দ — আমাদের টিম পর্যালোচনা করে, কখনো স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয় না।
- 2ম্যাচড প্রোফাইল ব্রাউজ করুনঅনুমোদনের পর, আপনার সাথে মিলে এমন নারীদের সম্পাদিত প্রোফাইল (ছবি ছাড়া) দেখুন এবং ৳২০০ দিয়ে প্রার্থীর যোগাযোগের নাম্বার সংগ্রহ করুন।
- 3রেজিস্ট্রেশন ফি প্রদান করুনদেশি আবেদনকারীদের জন্য ৳২,০৪০, প্রবাসীদের জন্য ৳৫,১০০ — একবারের, আজীবন ফি।
- 4অফিস ভিজিট বা ভিডিও কল সম্পন্ন করুনবাংলাদেশে থাকলে সদস্যপদ চূড়ান্ত হওয়ার আগে অন্তত একবার আমাদের ঢাকা অফিসে সরাসরি আসতে হবে। প্রবাসী হলে ড্যাশবোর্ড থেকে ভিডিও কলের সময় বুক করুন — আমাদের টিম কল করে যাচাই সম্পন্ন করবে।
- 5IMB-র মাধ্যমে বিবাহ সম্পন্ন করুনসময় হলে, সরকারি রেজিস্ট্রেশন ও IMB-র নিজস্ব নিকাহনামা রেজিস্ট্রেশন — উভয়ই আমাদের অফিসে সম্পন্ন হয়। এখানে ম্যাচ হওয়ার পর স্বাধীনভাবে বিবাহ করলে সদস্যপদ বাতিল হয়ে যায়।
ফি ও প্যাকেজ
IMB-র সব ফি একটা জায়গায় — কিছুই লুকানো নেই, পরে কিছু যোগও হবে না।
রেজিস্ট্রেশন (আজীবন)
একবারের, আজীবন সদস্যপদ। অফিস ভিজিট (প্রবাসীদের ক্ষেত্রে ভিডিও কল) সম্পন্ন হয়ে অ্যাকাউন্ট অনুমোদিত হওয়ার পর এটি অফেরতযোগ্য।
রেজিস্ট্রেশন (আজীবন)
নারীদের জন্য রেজিস্ট্রেশন ও পূর্ণ ভেরিফিকেশন সম্পূর্ণ ফ্রি — সবসময় ছিল, সবসময় থাকবে।
অতিরিক্ত সেবাসমূহ
আমাদের সদস্যরা কারা
পুরুষ সদস্যরা
মুফতী, আলেম, হাফেজ, ওয়ায়েজ, দীনদার সরকারি/বেসরকারি চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, লেখক ও গবেষক — যাদের অনেকের বিশাল অনুসারী রয়েছে। সবাই আর্থিকভাবে সচ্ছল এবং স্ত্রীদের মাঝে ইনসাফ করার সামর্থ্য ও ইচ্ছা রাখেন।
নারী সদস্যরা
বালেগা থেকে ৬০-৭০ বছর বয়স পর্যন্ত সব বয়সের দীনদার নারী — হাফেজা, আলেমা, ডাক্তার, গৃহিণী, ছাত্রী ও শিক্ষিকা, ধনী ও সাধারণ ঘরের মেয়ে, অবিবাহিতা ও পূর্বে বিবাহিতা — অনেকেই মাসনা, সুলাসা বা রুবা বিবাহে প্রস্তুত।
আমাদের ভূমিকা সম্পর্কে
IMB সাধ্যমতো তাহকীক করে সদস্য গ্রহণ করে, তবে একজন মানুষের প্রকৃত বাস্তবতা আল্লাহই ভালো জানেন। কোনো সদস্য মূল আদর্শ লঙ্ঘন করলে IMB দায়বদ্ধ থাকবে না, এবং শরয়ী সীমা লঙ্ঘন করলে সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। IMB জীবনসঙ্গীর সন্ধান পাওয়ার একটি প্লাটফর্ম — বিবাহ করিয়ে দেওয়া বা পরবর্তী সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নয়, তবে সুপরামর্শ দিয়ে পাশে থাকতে আমরা সবসময় প্রস্তুত।
আচরণবিধি
কোনো বিষয়ে মিথ্যা বলা, ধোঁকাবাজি করা বা তথ্য গোপন করা কখনো গ্রহণযোগ্য নয়। কোনো নারী রাজি না থাকলে বারবার ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত করাও গ্রহণযোগ্য নয় — প্রমাণিত হলে সাথে সাথে সদস্যপদ বাতিল হবে।
এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে?
আমাদের FAQ দেখুন →