মেয়ের কলমে বাবার ৪নং বিবাহের বর্ণনা।
মুফতী মামুনুর রশীদ কাসেমী · ১৫ আগস্ট, ২০২৬ · পড়তে সময় প্রায় ২ মিনিট
যুগের সিদ্দিকীরা এমনি হয়………
মেয়ের কলমে বাবার গল্প: আমার বাবা রিয়েল হিরো.....
আমার বাবা একজন রিয়েল হিরো। সাহাবাদের আদর্শে আদর্শবান। আমার বাবার আজ চার নম্বর বিবাহ হলো। আমি ও আমার দুই মা মিলে সম্মান ও মুহাব্বতের সাথে আপ্যায়ন করেছি। নিজ হাতে নতুন মাকে বাসর ঘরের জন্য সাজিয়ে দিয়েছি……
নতুন বাংলার রিয়েল হিরোদের একটি বাস্তব গল্প শুনাই। গল্পটি ১০০% সত্য। গল্পটি আমার ও আমার সম্মানিত বাবার। খুব সংক্ষেপে গল্পটি শেষ করবো….
আমি আমার বাবার মাসনা (২য় স্ত্রীর) বড় মেয়ে। আমার বাবা খুলনা বিভাগের অনেক বড় আলেম পরিবারের সুযোগ্য সন্তান। তিনি নিজেও হাফেজ ও আলেম। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
আমার বাবার বর্তমানে ৪ জন স্ত্রী ও ছেলে, মেয়ে, জামাই এবং বৌমাসহ উনার পরিবারের মোট সদস্য ১৬ জন। তিনি পূর্ণ আমানত ও আদালতের সাথে আমাদের সকলের দায়িত্ব পালন করছেন। উনার জন্য রইল হাজারো সালাম।
আমার বাবার বড় স্ত্রীর ৩ সন্তান। তার মধ্যে বড় ভাইজান ও বড় আপুর বিবাহ হয়েছে। তারা সকলেই মেশকাত জালালাইন পড়ে। আব্বু তার সব ছেলে মেয়েদেরকে গুনাহ থেকে হেফাজতের জন্য অল্প বয়সে, ছাত্র বয়সেই বিবাহ দিয়েছেন। আহ্ বাংলাদেশের সব বাবারা যদি এমন হতো………
আমার আম্মু তার মাসনা (২য় স্ত্রী)। আম্মু একজন বিধবা নারী ছিলেন। বাবা মারা যাওয়ার পর তিনি আমাদের ৩ ভাই-বোনকে নিয়ে কত কষ্ট করেছেন তা আমি নিজ চোখে দেখেছি। আলহামদুলিল্লাহ IMB-র মাধ্যমে আমার মায়ের মাসনা ২য় স্ত্রী হিসেবে বিবাহ হয় আমার এই বাবার সাথে। তিনি আমাকেও একজন IMB-র সদস্য বড় আলেমের সাথে সুলাছা ৩য় স্ত্রী হিসেবে বিবাহ দিয়েছেন। তিনি আমার দুই ভাইকে হিফজ খানায় ভর্তি করে দিয়েছেন। Ideal Marriage Bureau-IMB-র জন্য হাজারো সালাম, আমাদের মত অসহায় এতীমদের পাশে দাঁড়ানোর জন্য।
আমার বাবার সুলাছা ৩য় স্ত্রী একজন ২ বার ডিভোর্স প্রাপ্ত নারী। তিনি অনেক ভালো মনের মানুষ। এই অসহায় নারীকে আমার বাবা সম্মানের সাথে বিবাহ করে সম্মানজনক আশ্রয় দিয়েছেন।
আজ আমার আব্বুর রুবাআ ৪র্থ বিবাহ হলো, আলহামদুলিল্লাহ। আমার চতুর্থ আম্মু খুব অসহায় ছিলেন। তারও দুইটি সন্তান আছে। তিনি আজ ৬টি বছর স্বামীহারা। আজ আমার আব্বু সেই মানুষটিকে বিবাহ করে তার দুই সন্তানের পূর্ণ দায়িত্ব নিয়ে বিবাহ করেছেন।
নতুন আম্মুকে যখন বাসায় নিয়ে আসলেন, আমার দুই আম্মু ও আমরা ভাই-বোনরা ছিলাম। সবাই খুব আনন্দিত। নতুন আম্মু আনন্দে কেঁদে ফেলেছেন। তিনি বারবার এটাই বলছেন, তোমরা কি ফেরেশতা না মানুষ?
অবশেষে আমি আমার বড় আম্মু ও তার সন্তান বড় ভাইয়া ও আপুদেরকে জানাই লাখো সম্মান ও মুবারকবাদ। তারা যদি আল্লাহর এই বিধানকে না মানতেন, আমাদেরকে মেনে না নিতেন, হয়তো আমাদের মত অসহায় এতীমরা ঐ কষ্টেই দিন কাটাতে হতো।
আমি IMB ও মুফতি মামুনুর রশীদ কাসেমী হাফিজাহুল্লাহ এর জন্য রইল লাখো লাখো মুবারক বাদ ও অশ্রুসিক্ত দোয়া।
আল্লাহ তায়ালা আল্লাহর এই বিধানকে বাংলাদেশের জমীনে প্রতিষ্ঠিত করুন। IMB-কে কবুল করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন।
এই রিয়েল হিরোই আমাদের IMB-র এম ডি, হাফেজ ইমাম উদ্দিন হাফিজাহুল্লাহ। এটাই হযরতের ৪ বিবাহের হিস্ট্রি।
লিখিত মাসআলা জিজ্ঞেস করুন
শরীয়তের কোনো বিষয়ে জানতে চান? লিখে পাঠান, আমাদের মুফতী সাহেবদের কাছে পৌঁছে দেওয়া হবে।
অসহায়দের পাশে দাঁড়ান
বিধবা, গরিব ও অসহায়দের জন্য যাকাত ও সদকা দিন — প্রতিটি দানের রসিদ পাবেন।
শরীয়াহ-সম্মত বিবাহ নির্দেশনা সম্পর্কে প্রশ্ন আছে?
যোগাযোগ করুন