IMB
← ব্লগে ফিরে যানসফলতার গল্প

একাধিক বিবাহের বাস্তবতা: দীনী জীবন ও আল্লাহর বরকত।

মুফতী মামুনুর রশীদ কাসেমী · ১৫ আগস্ট, ২০২৬ · পড়তে সময় প্রায় ১ মিনিট

IMB

মাশাআল্লাহ……

যদিও ব্যক্তিগত বিষয় শেয়ার করা অনেকেই অনুচিত মনে করেন, কিন্তু উম্মাহের হিম্মত আফযায়ী ও কিছু বাস্তবতা দেখানোর জন্যই আমার ব্যক্তি জীবন থেকে একটু শেয়ার করলাম। কারণ মানুষ বাস্তবতা দেখলেই বিশ্বাস বেশি করে…..

আলহামদুলিল্লাহ, আমার চারজন স্ত্রী এক বাসাতেই দীনী বোনের মত মিল মুহাব্বতের সাথে থাকেন। আমরা এক দস্তরখানায় খানা খাই। বাসার এজতেমায়ী কাজগুলো ১ম, ২য়, ৩য় হিসেবে তারতীবের সাথে করে। কেউ অসুস্থ হলে সকলেই খিদমাহ করে। এক স্ত্রীর সন্তান ৪ মায়ের আদর পাই।

আপাতত আমার ৪ স্ত্রীর দায়িত্ব বহন করতে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। বারাকাহ অনেক দিক দিয়ে হয়।

আল্লাহ তায়ালা এরশাদ করেছেন: যদি তোমরা গরিব হও, বিবাহ করলে আল্লাহ তাআলার ফজলে তোমাদেরকে বড়লোক বানিয়ে দেওয়া হবে।

মুহতারাম! আপনিও আমার মুসলিম বোনদের দায়িত্ব নিন। "সেভ আওয়ার সিস্টারস"। ইনসাফ কায়েম করার পূর্ণ হিম্মত করুন। হযরত ইবনে আব্বাস রা: বলেন: বিবাহ করো, কারণ এই উম্মতের মধ্যে উত্তম তারা, যাদের স্ত্রী বেশি। (বুখারী)

মুহতারাম! আমাদের IMB-তে প্রায় প্রতিদিন দুই পাঁচ জন অসহায় নারী যোগাযোগ করেন। তাদেরকে হেফাজত করার মত সুপুরুষের অনেক অভাব। দায়িত্বশীল ভাইয়েরা একটু এগিয়ে আসুন। সাহাবাদের মত অসহায়, বিধবা, ডিভোর্সী নারীদেরকে বিবাহ করে হেফাজত করুন।

আর রিজিকের কোন ভয় করবেন না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তা'আলা।

হাঁ যারা শুধু নারীদেরকে বিবাহ করে, কিন্তু দায়িত্বের ব্যাপারে অবহেলা করে, গোপনে রেখে সামাজিক ও পারিবারিক মর্যাদা থেকে বঞ্চিত রাখে, একজন নারীর হক নষ্ট করে, তার জন্য একাধিক বিবাহ কেনো, একটা বিবাহ করাই মাকরূহ।

বি:দ্র: সকল স্ত্রীকে এক বাসাতে রাখা উত্তম, অনুত্তম কিছুই না। যে যেভাবে সংসার চালাতে পারে চালাবে। তবে যদি স্ত্রীরা আলাদা বাসায় থাকতে চায় বা তাদের প্রয়োজন হয়, তাহলে আলাদা বাসা দেওয়া জরুরী। এটা তাদের হক।

#ekadhik-bibaho#shariah

লিখিত মাসআলা জিজ্ঞেস করুন

শরীয়তের কোনো বিষয়ে জানতে চান? লিখে পাঠান, আমাদের মুফতী সাহেবদের কাছে পৌঁছে দেওয়া হবে।

অসহায়দের পাশে দাঁড়ান

বিধবা, গরিব ও অসহায়দের জন্য যাকাত ও সদকা দিন — প্রতিটি দানের রসিদ পাবেন।

শরীয়াহ-সম্মত বিবাহ নির্দেশনা সম্পর্কে প্রশ্ন আছে?

যোগাযোগ করুন