ইসলামিক সমাজে একাধিক বিবাহ: নারী ও পুরুষের জন্য পরামর্শ।
মুফতী মামুনুর রশীদ কাসেমী · ১৫ আগস্ট, ২০২৬ · পড়তে সময় প্রায় ২ মিনিট
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক মুসলিম ভাই ইসলামের বিধানকে মন থেকে পছন্দ করে, একাধিক বিবাহ করার ইচ্ছা করেছেন অথবা একাধিক বিবাহ করার জন্য চেষ্টা করছেন। সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ।
Ideal Marriage Bureau-IMB পক্ষ হতে IMB-র সদস্যবৃন্দ ও সকলের প্রতি কিছু আরজ ও সুপরামর্শ। ইসলাম ও অভিজ্ঞতার আলোকে কথাগুলো শেয়ার করলাম।
১. পুরুষদের প্রতি:
মুহতারাম! যেহেতু বর্তমানে আমাদের দেশ তাগুতি সমাজ ব্যবস্থায় পরিচালিত, অতএব যদি কেউ এই বিধানটি পালন করে, তার উপরে সামাজ, পারিবার থেকে কিছু কষ্ট আসতে পারে। তবে আল্লাহর নুসরাত আপনার সাথে থাকবে, যদি সবর করতে পারেন।
• কেউ দ্বিতীয় তৃতীয় স্ত্রীকে গোপনে রাখবেন না। বিয়ের সময় কাউকে না বলতে পারলেও এক দুই দিনের মধ্যেই সকলকে জানিয়ে দিবেন। গোপনে রাখার অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে — সারাদিন মিথ্যা কথা বলা লাগবে, দ্বিতীয় স্ত্রীর পূর্ণ হক আদায় করতে পারবেন না।
• অসহায়, ডিভোর্সি, বিধবা, ইয়াতিমা নারীদেরকে বিবাহ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কেয়ামতের দিন সম্মানের মুকুট পরিধান করাবেন। একাধিক বিবাহের ক্ষেত্রে নারীদের হেফাজতটাকেই মূল উদ্দেশ্য রাখা উচিত।
• নতুন যাকে বিয়ে করবেন, তার সাথে সকল বিষয়ে স্পষ্ট কথাবার্তা বলে নিবেন — আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, সব বিষয়ে। মিথ্যার আশ্রয় নিবেন না।
• কোন নারীর সন্তান থাকলে সন্তান মেনে নিয়ে বিবাহ করার চেষ্টা করবেন। কখনোই সন্তানকে তার মার থেকে আলাদা করবেন না, এটা বড় জুলুম হবে।
• বড় স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে, তার হক আদায় না করে, দ্বিতীয় বিবাহ করবেন না। যে বড় স্ত্রীর হক পূর্ণভাবে আদায় করে না, তার জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েজ নেই।
• স্ত্রীর হক ও একাধিক স্ত্রীর মাঝে আদালতের বিষয়গুলো না জেনে বিবাহ করবেন না। সম্পূর্ণটা জেনে, বুঝে, নিজেকে যোগ্য মনে করলেই দ্বিতীয় বিবাহ করবেন।
২. নারীদের প্রতি:
মুহতারামা! যারা ইসলামকে মন থেকে পছন্দ করে কারোর মাসনা সুলাছা হতে তৈরি হয়েছেন — যদি এই সমাজের সমালোচনা মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কামিয়াব করবে।
• যদি কোন পাত্র গোপনে রাখতে চায়, কখনোই তার সাথে বিয়ে বসবেন না।
• ৫/১০ লাখ টাকা মোহর, জমি লিখে দেওয়া, ফ্ল্যাট লিখে দেওয়া এমন কোন দাবি করবেন না। ভালো ছেলে পেলে সহজেই বিবাহ করে ফেলবেন, এতে জিন্দেগীতে বরকত হবে।
• আপনার যদি মনে হয় সতীন সহ্য করতে পারবেন না, তাহলে কারোর দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হবেন না।
• বিশেষ করে ডিভোর্সি বোনরা! আগের ডিভোর্সটি কেনো হয়েছে চিন্তা করবেন, দোষ নিজের হয়ে থাকলে শুধরে নেবেন।
• বেশি ডিমান্ড করবেন না। যদি এমন কোন ছেলে পেয়ে যান যার দীন সুন্দর এবং আখলাক সুন্দর, তাকে বিবাহ করে ফেলুন। টাকা না দেখে দীনকে প্রাধান্য দিবেন।
আরো অনেক বিষয় রয়েছে, IMB-র সাথে যোগাযোগ করে জেনে নিবেন, সুপরামর্শ নিবেন।
লিখিত মাসআলা জিজ্ঞেস করুন
শরীয়তের কোনো বিষয়ে জানতে চান? লিখে পাঠান, আমাদের মুফতী সাহেবদের কাছে পৌঁছে দেওয়া হবে।
অসহায়দের পাশে দাঁড়ান
বিধবা, গরিব ও অসহায়দের জন্য যাকাত ও সদকা দিন — প্রতিটি দানের রসিদ পাবেন।
শরীয়াহ-সম্মত বিবাহ নির্দেশনা সম্পর্কে প্রশ্ন আছে?
যোগাযোগ করুন